শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০২:৫১ পিএম, ২০২০-০৯-২৪
মঙ্গলবার দুপুরে যশোর শহরের খড়কী কলাবাগান পাড়া রেল লাইনের দক্ষিণ পাশের্^ এক বাড়ি হতে ১০টি ককটেল ও ৮০পিস ইয়াবা উদ্ধার এবং ৮ সন্ত্রাসী যুবক গ্রেফতারের ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কোতয়ালি মডেল থানায় বিক্ষোরক দ্রব্য ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হচ্ছে,শহরের খড়কী কলাবাগান রেললাইনের দক্ষিণ পাশের্^ মজিবর শেখ ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা হোসেন ওরফে পিচ্চি রাজা,খুলনা জেলার তেরোখাদা উপজেলার নৌকা ডুবি উজালা গ্রামের বায়েজিদ লস্করের ছেলে সাবিব ওরফে সাব্বির লস্কর, একই উপজেলার পাতলা গ্রামের আজমল আলী লস্করের ছেলে রাজিব লস্কর,একই গ্রামের আব্দুল তফছের মোল্যার ছেলে বেলাল মোল্যা, দেলোয়ার ঘরামীর ছেলে আকাশ ঘরামী,খুলনা কেএমপি এলাকার নিক্সন বস্তির মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন,মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটেকচর গ্রামের বর্তমানে খুলনা কেএমপি নিক্সন মার্কেট বস্তির মৃত শাহাদৎ হোসেনের ছেলে শামীম হোসেন ও একই এলাকার ওলিয়ার রহমানের ছেলে স্বাধীন হোসেন।
মামলা দু’টির বাদী কোতয়ালি মডেল থানার এসআই ইদ্রিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী কলা বাগানপাড়া রেললাইনের দক্ষিণ পাশের্^ রাজা হোসেন ওরফে পিচ্চি রাজার মাতা শ্যামলী বেগমের ঘরের ভিতরে অভিযান চালিয়ে উক্ত ককটেল ও ইয়াবা উদ্ধার করে। এ সময় সেখানে থাকা উক্ত ৮ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited